Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে লেগুনার চাপায় অটোরিকশা আরোহী নিহত

BN DESK
02 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে লেগুনার চাপায় অটোরিকশা আরোহী নিহত

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে লেগুনা ও অটোরিকশা সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (১৮ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মালেক মৃধা (৮০) শরীয়তপুরের গোসাইহাট থানার কোদালপুর এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আব্দুল মালেক মৃধা। সকালে তিনি ছেলেকে নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। চান্দনা চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তারা। ঢাকা-জয়দেবপুর সড়কের শিববাড়ি এলাকায় পৌঁছালে একটি লেগুনার সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আব্দুল মালেক মৃধাসহ ৫-৬ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল মালেক মৃধাকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন আছেন। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানিয়েছেন, দুর্ঘটনার পর লেগুনাসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে লেগুনার চাপায় অটোরিকশা আরোহী নিহত

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার