Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে শ্রীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

BN DESK
02 September 2026, 10:55 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে শ্রীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

নিউজ ডেস্ক:  গাজীপুরের  শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা এলাকায় বজ্রপাতে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনটিতে থাকা সব তুলা পুড়ে গেছে।

বুধবার (১৪ মে) দুপুর পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,  দুপুরে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে স্থানীয় ব্যবসায়ী সবুজ ভূঁইয়ার মালিকানাধীন একটি তুলার গোডাউনে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক সবুজ ভূঁইয়া বলেন, “দুপুরে বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত হলে গোডাউনে আগুন ধরে যায়। আগুনে প্রায় ১০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।”

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে শ্রীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার