Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

BN DESK
10 October 2025, 11:07 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নগরীর বাসন থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে এ মামলা করেন। মামলার পর সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শতশত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার