Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

BN DESK
03 September 2026, 01:21 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

ঢাবি প্রতিনিধি : গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার  ঘটনায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একদল শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত  ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

চাঁদাবাজির  হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজদের গদিতে আগুন জ্বালো একসাথে, বিচার বিচার বিচার চাই সন্ত্রাসীদের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলেন, আপনারা আজকে দেখেছেন কি নৃসংশভাবে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। আমরা অতি দ্রুত সেই চাঁদাবাজ খুনিদের জেলে দেখতে চাই।

আরবি বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? আমরা ইন্টেরিম কে বলতে চাই এভাবে চাঁদাবাজদের ছেড়ে দিলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো। সারা দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করতে হবে।

উল্লেখ্য,  চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বিকেলে লাইভ করায় কয়েকজন সন্ত্রাসী  মিলে ওই সাংবাদিককে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই এলাপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার