Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 07:03 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মফস্বল ডেস্ক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘সাংবাদিক হত্যা মামলার আসামি শহিদুলকে র‌্যাব গ্রেপ্তার করে বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মিজান ওরফে কেটু মিজান (৩৪), তাঁর স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (২৮), খুলনার সোনাডাঙ্গা থানার ময়লাপোতা গ্রামের মো. হানিফের ছেলে আল-আমীন (২১), পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে স্বাধীন, কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২), পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আবদুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৬)।নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার