Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে সাপের ছোবলে একজনের মৃত্যু

BN DESK
29 June 2024, 06:30 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে সাপের ছোবলে একজনের মৃত্যু

করতোয়া নিউজ ডেস্ক: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের ছোবলে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইফুল কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, রাতে কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার একটি বিলে টেঁটা দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম। একপর্যায়ে একটি বিষধর সাপ সাইফুলের পায়ে ছোবল দেয়। এ সময় তিনি টেঁটা দিয়ে আঘাত করে ওই সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়ি ফিরে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানান।

পরে পরিবারের লোকজন সাইফুলকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

গাজীপুরে সাপের ছোবলে একজনের মৃত্যু

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার