Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালল স্বামী 

BN DESK
02 September 2026, 09:25 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালল স্বামী 

নিউজ ডেস্ক:   গাজীপুর মহানগরীর মোগর খাল এলাকায় লাভলী বেগমের বাড়িতে স্ত্রীর গলা কেটে কাঁথা ও কম্বল পেঁচিয়ে রেখে পালিয়েছে তার স্বামী। 

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে৷ 


নিহত রত্না বেগম (২২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভোগরা বেলতলা এলাকার মোতালেব হোসেনের মেয়ে। তিনি স্বামী সামিমের সঙ্গে মোগর খাল এলাকায় লাভলী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন৷ স্বামীর সঙ্গে মাঝে-মধ্যে তার ঝগড়া-বিবাদ হতো। মঙ্গলবার রাতে আশপাশের লোকজন রত্নার কক্ষ থেকে গন্ধ পেয়ে থানায় খবর দেন৷ পুলিশ এসে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়৷ পরে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর কম্বল কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় রত্নার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ৷ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেছেন, ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, তার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালল স্বামী 

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার