Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:55 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো—রাইহান (৯ মাস) ও সিফাত (৫ মাস)। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

রাইহান গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিফাত শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে।

আজ সোমবার(৪ মে) সকাল ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশ করা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, গতকাল রোববার(৩ মে) সন্ধ্যা ৭টার দিকে হামে আক্রান্ত চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে কতজন রোগী ভর্তি রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার