Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুর তৃতীয় দিনে আটক ৮১

BN DESK
02 September 2026, 04:23 PM পড়তে ১ মিনিট
গাজীপুর তৃতীয় দিনে আটক ৮১

মফস্বল ডেস্ক: সারাদেশে অব্যাহত রয়েছে অপারেশন ডেভিল হান্ট।  তৃতীয় দিন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আটক ব্যক্তিরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯জন, পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে তিনদিনে ১৪৮ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুর তৃতীয় দিনে আটক ৮১

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার