Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুর সদরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে এমপি ডাঃ বাচ্চু

BN DESK
02 September 2026, 10:33 PM পড়তে ১ মিনিট

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে ভাড়াটিয়ার নগদ টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সোমবার(২৫ মে)  ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে   গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে  আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ করেন।

গতকাল রোববার বেলা ৪টায় স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিনের ভাড়া দেওয়া বাড়িতে এ আগুন লাগে। সেই সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 বাড়ির মালিক হাফিজ উদ্দিন জানান আগুনে আমার  ভাড়াটিয়াদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতেপারে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্যসচিব আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নসমিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ এবং গাজীপুর জেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রমুখ।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুর সদরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে এমপি ডাঃ বাচ্চু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার