Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গানে নিয়মিত সাবিনা ইয়াসমীন, কণ্ঠে তুললেন ‘প্রাণের বাংলাদেশ’

BN DESK
08 October 2025, 08:08 AM পড়তে ১ মিনিট
গানে নিয়মিত সাবিনা ইয়াসমীন, কণ্ঠে তুললেন ‘প্রাণের বাংলাদেশ’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন স্টেজ শোর পাশাপাশি ফের স্টুডিওতে ফিরছেন হৃদয়ের গভীর থেকে গাওয়া সেই চেনা কণ্ঠে। আবারও গাইলেন বাংলাদেশের প্রতি ভালোবাসার গান-‘প্রাণের বাংলাদেশ’।

সোমবার এই দেশের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু, সংগীতায়োজন করেছেন তরুণ সুরকার রোহান রাজ।

‘প্রাণের বাংলাদেশ’ গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব আবেগজড়ানো। আধুনিক সংগীতের ছোঁয়ায় সাজানো এই দেশের গানটি গাইতে গিয়েও ভালো লেগেছে। রোহান ভালো সংগীত করেছে, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে-এই বিশ্বাস আমার আছে।

আরিফ হোসেন বাবুর কণ্ঠে ছিল স্বপ্নপূরণের আবেগ। বললেন, ‘সাবিনা আপার পাশে গান নিয়ে দাঁড়ানো-এটা আমার জীবনের এক পরম সৌভাগ্য। তাঁর কণ্ঠে আমার লেখা গান মানে, আমার স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। আমি কৃতজ্ঞ, গর্বিত।’ সংগীত পরিচালক রোহান রাজের কণ্ঠেও ধরা পড়ল মুগ্ধতা ও গভীর অনুরাগ,‘যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাঁদের একজনের সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের বড় প্রাপ্তি। সাবিনা আপা শুধু লিজেন্ড নন, তিনি আমাদের প্রেরণাও। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গানে নিয়মিত সাবিনা ইয়াসমীন, কণ্ঠে তুললেন ‘প্রাণের বাংলাদেশ’

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার