গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনালী রংয়ের ধাতব পদার্থের তৈরি মূর্তিসহ আনিছার রহমান ওরফে আনোছ উদ্দিন (৪৫) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে। সে উপজেলার উজগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত অয়েছ আলী ঘুনু প্রামানিকের ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে গাবতলী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল কুদ্দুস ফোর্স নিয়ে উপজেলার উজগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত অয়েছ আলী ঘুনু প্রামানিকের ছেলে আনিছারের বাড়িতে অভিযান চালায়।
এসময় বাড়ির পাশে রাস্তায় আনিছারকে আটক করে তার কাছ থেকে সোনালী রংয়ের ধাতব পদার্থের তৈরি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করে যার ওজন এক হাজার ৮শ’ গ্রাম। এঘটনায় আনিছারকে প্রতারণার মামলা দায়ের করে আজ শনিবার (৬ এপ্রিল) থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।