Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলীতে পিকনিকের বাস থেকে ৬টি বার্মিজ চাকুসহ ৯ কিশোর গ্রেফতার

BN DESK
05 September 2026, 10:43 AM পড়তে ১ মিনিট
গাবতলীতে পিকনিকের বাস থেকে ৬টি বার্মিজ চাকুসহ ৯ কিশোর গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে পিকনিক বাস তল্লাশি করে ৬টি বার্মিজ চাকু উদ্ধারসহ ৯ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত কিশোরদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার সোনারায় ইউনিয়নে।

থানা সূত্রে জানা গেছে, গাবতলী থানা পুলিশ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযানকালে বৃহস্পতিবার রাত ৯টায় সোনারায় মোড়ে পুলিশ অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মহাস্থানগড় থেকে আঞ্চলিক সড়ক পথে পীরগাছা বাজারের দিকে ১টি পিকনিক বাসে কয়েকজন উচ্ছৃঙ্খল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে আসছে।

বিষয়টি মডেল থানার ওসিকে অবহিত করলে তারা সঙ্গীয় ফোর্সসহ রাতে পীরগাছা বাজারের দিকে আসতে থাকা বাসটি থামিয়ে দেয়। এসময় পুলিশ তাদের দেহ তল্লাসী করে ৬টি বার্মিজ চাকু উদ্ধারসহ ৯জন কিশোরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো জামিরবাড়িয়া গ্রামের শিহাব উদ্দিন (২০), লস্করীপাড়া গ্রামের সাব্বির ওরফে লেদো (১৯), একই গ্রামের মুকুলের শিহাব (১৬), পিয়াস (১৭), রাহুল (১৭), নাঈম (১৭), শামীম (১৭), বুলবুল ওরফে মেহেদী (১৭) এবং জামিরবাড়িয়া গ্রামের রাকিব (১৭)।

গ্রেফতারকৃতদের কাছে থেকে ৬টি স্টিলের তৈরি ধারালো বার্মিজ চাকু এবং ৬টি স্মার্ট ফোন উদ্ধার করে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাবতলীতে পিকনিকের বাস থেকে ৬টি বার্মিজ চাকুসহ ৯ কিশোর গ্রেফতার

B
BN DESK | 16 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার