Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলীতে প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক ২

BN DESK
05 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
গাবতলীতে প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক ২

মফস্বল ডেস্ক : বগুড়ার গাবতলীর উপজেলা পরিষদ নির্বাচনে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। তারা হলো, প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ও এজেন্ট এরশাদ আলী।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯শ’ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাহিরে পাঠান। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩শ’ ব্যালট বক্সে ফেলা হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬শ’ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯শ’ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাবতলীতে প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক ২

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার