Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলীতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

BN DESK
04 September 2026, 05:07 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথমবারের বগুড়া সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই অংশ হিসেবে আজ সোমবার দুপুরে নিজ পৈতৃক ভূমি গাবতলী যান তিনি। 

সেখানে গাবতলীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। বগুড়া সফরে দিনের প্রথম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া আইনজীবী সমিতির নবনির্বাচিত ভবন উদ্বোধন করেন। এরপর বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর বহুল প্রতিক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া পৌরসভা কার্যালয়ে তিনি নবসৃষ্ট দেশের ১৩তম এই সিটি কর্পোরেশনের উদ্বোধন করে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেন। 

 

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাবতলীতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার