Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলীতে বৃদ্ধাসহ ৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে, সহায়তা প্রদান

BN DESK
05 September 2026, 10:43 AM পড়তে ১ মিনিট
গাবতলীতে বৃদ্ধাসহ ৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে, সহায়তা প্রদান

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে নিজ ঘরের বৈদ্যুতিক বাল্ব ফেটে ঘরের বেড়ায় আগুন লেগে একজন বৃদ্ধ মহিলাসহ ৩টি বিদেশি গরু পুড়ে মারা গেছে।

এছাড়াও এক পরিবারের ৩টি ঘর পুড়ে ছাই এবং অপর এক পরিবারের ৩টি ঘরের আংশিক পুড়ে দুই পরিবারের প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা মন্ডলবাড়ী গ্রামে।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ৩ বান্ডিল ঢেউটিন নগদ ২৯ হাজার টাকা এবং কম্বল প্রদান করা হয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুও নগদ আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ১০হাজার টাকা প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাবতলীতে বৃদ্ধাসহ ৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে, সহায়তা প্রদান

B
BN DESK | 21 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার