Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপি নান্নুর মতবিনিময়

BN DESK
05 September 2026, 10:44 AM পড়তে ১ মিনিট
গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপি নান্নুর মতবিনিময়

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, সারাদেশের প্রেসক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। সাংবাদিকদের মাধ্যমে অজানাকে সংবাদগুলো জানা যায়। তাই সাংবাদিকদেরকে বলা হয় সমাজের দর্পণ।

সাংবাদিকদের সরকারের এবং সমাজের ভাল-মন্দ খুটিনাটি বিষয়াদি পত্রিকার মাধ্যমে পাঠকের মাঝে তুলে ধরতে হবে। আজ শুক্রবার (১৫ মার্চ) বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা ও রেজাউল বারী, আবু মুসা, আমিনুল আকন্দ, ওয়ায়েজ রেজা, মনিরুল ইসলাম মিলন, ইসলাম রফিক, নির্বাহী সদস্য আল আমিন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আতাউর রহমান, আরিফুর রহমান বয়েল, আতোয়ার রহমান বিপ্লব, নজরুল ইসলাম, ছামিউল ইসলাম শামীম, তোহাব রহমান, নাছের মাহমুদ মানিক, সাংবাদিক রিয়াজ মাহমুদ, শ্যামল সরকার ও রিপন প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপি নান্নুর মতবিনিময়

B
BN DESK | 15 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার