Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলী সরকারি গার্লস স্কুলে ভুয়া প্রশাংসাপত্র দিয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি

BN DESK
04 September 2026, 05:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলী সরকারি গার্লস স্কুলে ভুয়া প্রশাংসাপত্র দিয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া প্রশংসাপত্র দিয়ে আনুশে জান্নাত আরবী নামের এক ছাত্রীকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, গাবতলী উপজেলা প্রকৌশলী দপ্তরে অফিস সহকারী (কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) হাবিবা জাহান ওরফে রেশমা ২০২৩ সালের ১৩ আগস্ট সারিয়াকান্দি থেকে গাবতলী এলজিইডি অফিসে এসে যোগদান করেন।

রেশমা তার মেয়ে আনুশে জান্নাত আরবীকে গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানোর জন্য ২০২৪ সালের ডিসেম্বরে অলনাইনে আবেদন করেন। কিন্তু লটারিতে ভর্তির সুযোগ না পাওয়ায় রেশমা তার মেয়ে আরবীকে ২০২৪ সালে সারিয়াকান্দি উপজেলার পৌতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করে এমন মিথ্যা তথ্য দিয়ে সরকারি বদলী দেখিয়ে গাবতলীর ইউএনও হাফিজুর রহমানের সুপারিশ আদায় করে নেন।

ইউএনও’র ওই সুপারিশপত্র দিয়েই রেশমা তার মেয়েকে গত ২৭ মে গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করান। এ ব্যাপারে গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির সদস্য সচিব মনোরনজন চন্দ্র পাল জানান, ভর্তি কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সুপারিশের ভিত্তিতেই রেশমার মেয়ে আরবীকে গত ২৭ মে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হয়েছে।

সারিয়াকান্দীর বোহাইল ইউনিয়নের পৌতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম এবং শ্রেণি শিক্ষক আব্দুর রশিদের সাথে কথা বললে তারা বলেন, ২০২৪ সালে আনুশে জান্নাত আরবী নামের কোন ছাত্রী এ বিদ্যালয়ে ছিল না। অতএব, পৌতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হিসেবে দাখিলকৃত প্রশংসাপত্রটিও ভুয়া।

হাবিবা জাহান রেশমা সারিয়াকান্দি থেকে গাবতলী উপজেলা প্রকৌশলী দপ্তরে ২০২৪ সালের ১১ আগস্টে বদলি হওয়ার দাখিল করা কাগজপত্রগুলো তার ভুয়া। গাবতলী উপজেলা প্রকৌশলী  সাজেদুর রহমান বলেন,  হাবিবা জাহান রেশমা ১ বছর ৯ মাস আগে থেকে গাবতলী  উপজেলা প্রকৌশলী দপ্তরে কর্মরত রয়েছেন। তবে বিগত সময়ে ২০২৩ সালে সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী দপ্তরে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে গাবতলী ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,  হাবিবা জাহান রেশমার মেয়ে আনুশে জান্নাত আরবী সারিয়াকান্দি থেকে গাবতলীতে বদলী হয়েছেন। রেশমার মেয়ে আরবী নাকি সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের পৌতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ৫ম শ্রেণিতে পড়াশোনা করতো, সেখানে ক্লাস রোল ছিল ৫- এমন কাগজপত্র পেয়েই আরবীকে ভর্তির সুপারিশ করা হয়েছে।

কিন্তু দাখিলকৃত কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে হাবিবা জাহান রেশমার মেয়ে আনুশে জান্নাত আরবীর ভর্তির বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলী সরকারি গার্লস স্কুলে ভুয়া প্রশাংসাপত্র দিয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার