Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া

BN DESK
02 September 2026, 07:02 AM পড়তে ১ মিনিট
গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজ আবেদন করেছেন, এই চাঞ্চল্যকর দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। 

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন জানায়, এই দুই তারকা কোচের নাম ব্যবহার করে পাঠানো আবেদনপত্রগুলো ‘ভুয়া’ এবং এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়, ‘আমরা একটি ই-মেইল পেয়েছিলাম যেখানে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়। যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, এই আবেদনগুলো আসল নয় এবং এগুলোর কোনো প্রমাণযোগ্যতা নেই।’এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেডারেশনের জাতীয় দল পরিচালন বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সাবেক বার্সেলোনা কোচ জাভির নাম আবেদনকারীদের তালিকায় ছিল। ফেডারেশনের এক টেকনিক্যাল কমিটির সদস্য জানান, জাভিকে নিয়োগ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার নাম বিবেচনায় আনা হয়নি।
প্রসঙ্গত, গত বছর জুনে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে বরখাস্ত করা হয়। এরপর নিয়োগ পান স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। তবে তিনি এই মাসেই কোচের পদ থেকে সরে গিয়ে আবার আইএসএলের ক্লাব এফসি গোয়ার দায়িত্বে ফিরে গেছেন। ফলে ফের প্রধান কোচ খুঁজছে এআইএফএফ।

এআইএফএফ জানিয়েছে, মোট ১৭০টি আবেদন পর্যালোচনার পর তারা মাত্র তিনজনকে শর্টলিস্ট করেছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার