Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-নুসরাত ফারিয়া

BN DESK
09 May 2026, 01:05 AM পড়তে ১ মিনিট

দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিউশন ও গালা নাইটের প্রোগ্রামে পারফরম্যান্স করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গালা নাইট প্রোগ্রাম।

সম্প্রতি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান, প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়ন করাই তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতায় দুবাইয়ে অভাবনীয় উন্নয়ন দেখছেন বলেও জানানো হয়।

এদিকে এ অনুষ্ঠানে পারফরম্যান্সের ব্যাপারে জায়েদ খান বলেন, দীর্ঘদিন ধরেই দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে পারফরম্যান্স করে আসছি। উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করি। আশা করছি এবারও ব্যতিক্রম হবে না।

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন জায়েদ খান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘অন্তর জ্বালা’ ও ‘সোনার চর’-সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেলও হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-নুসরাত ফারিয়া

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার