Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুলশানে ‘মদ খেয়ে’ মাতলামি, ১৯ জন গ্রেফতার

BN DESK
02 September 2026, 09:21 AM পড়তে ১ মিনিট

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (০১ মে) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, রাতে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির কারণে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মদ্যপান করার লাইসেন্সও নেই।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গুলশানে ‘মদ খেয়ে’ মাতলামি, ১৯ জন গ্রেফতার

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার