Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 05:27 PM পড়তে ১ মিনিট
গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো - সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু জব্দ করা হয়।

 

বার্তায় ডিএমপি জানিয়েছে, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার পল্টন মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বার্তায় জানানো হয়, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার