Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

BN DESK
24 May 2026, 08:11 AM পড়তে ১ মিনিট

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানের এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, গুলিস্তান জিরো পয়েন্ট (নূর হোসেন চত্বর) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় দুই সদস্যের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা সড়কের মাঝেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।

শনিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হক জানান, ঘটনাটি ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড়ে ঘটে। একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

তিনি বলেন, ডিউটিরত অবস্থায় এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার