Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ : একই পরিবারের তিনজন দগ্ধ

BN DESK
10 October 2025, 01:33 PM পড়তে ১ মিনিট
গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ : একই পরিবারের তিনজন দগ্ধ

মফস্বল ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা গুরুতর। 

দগ্ধ মোসলেম উদ্দিনের মেয়ে তাসনুভা বলেন, আমার বাবা-মা ও ভাই গেন্ডারিয়ার হরিচরণ রোডের দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝরাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন লেগে বাসায় ছড়িয়ে পড়ে। এতে বাবা-মা ও ভাই দগ্ধ হন। পরে ভোরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ : একই পরিবারের তিনজন দগ্ধ

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার