Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগ‌ঞ্জের ন‌সিম‌নের ধাক্কায় মোটরসাই‌কে‌ল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
গোপালগ‌ঞ্জের ন‌সিম‌নের ধাক্কায় মোটরসাই‌কে‌ল আরোহী নিহত

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে ন‌সিম‌নের ধাক্কায় মোটরসাই‌কে‌ল আরোহী সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। 

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীতমুখী একটি নসিমন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

গুরুতর আহত হলে স্থানীয়রা সাজেদুর রহমানকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেজুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগ‌ঞ্জের ন‌সিম‌নের ধাক্কায় মোটরসাই‌কে‌ল আরোহী নিহত

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার