Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোয়ালন্দে পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

BN DESK
02 September 2026, 09:09 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ২৮ কে‌জি ও ১৮ কে‌জি ওজনের দুটি কাতল মাছ বি‌ক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ টাকায়।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের রেজাউল মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে সম্রাট শাজাহান শেখ নামে একজন বিশাল আকৃ‌তির এই কাতল মাছ দুইটি কেনেন।

নিলামে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ‌মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি হয়।

জানা‌ গেছে, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগিদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুইজনের জালে এক‌টি করে দুটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারে এনে ওজন করে দেখেন এক‌টির ওজন ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও অন্যটির ওজন ১৮ কে‌জি। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামে সকালে ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও ১৮ কে‌জি ওজনের বড় দুইটি কাতল মাছ ৯১ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। খুশির খবর হলো বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোয়ালন্দে পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

B
BN DESK | 17 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার