Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপনে নারী অতিথিদের ভিডিও ধারণ করায় দুই ক্রিকেটার আটক

BN DESK
01 May 2026, 07:08 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই সদস্যের বিরুদ্ধে হোটেলের বাথরুমে নারী অতিথিদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলম্বোর নারাহেনপিতা পুলিশ ওই দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে তাদের আদালতে তোলা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলের নারী অতিথিরা বাথরুমে থাকাকালীন ভিডিও ধারণের বিষয়ে অভিযোগ তোলেন। তাদের দাবি, মুঠোফোনের মাধ্যমে গোপনে তাদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করা হচ্ছিল। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ক্রিকেটারকে আটক করে।

শ্রীলঙ্কা পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে ধারণকৃত ভিডিওগুলো কোনো পর্নোগ্রাফিক সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। প্রাথমিক শুনানির জন্য অভিযুক্তদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদের জামিন দিলেও দেশত্যাগে নিষেধাজ্ঞা বা অন্যান্য শর্তারোপ করেছে কি না তা এখনও স্পষ্ট নয়। আগামী ২৫ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এই লজ্জাজনক ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বোর্ডটি বর্তমানে চরম প্রশাসনিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন নির্বাচিত কমিটিকে অপসারণ করে দেশটির সরকার সম্প্রতি একটি 'ট্রান্সফরমেশন কমিটি' গঠন করেছে। এই ডামাডোলের মধ্যেই বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের এমন নৈতিক স্খলনের খবর লঙ্কান ক্রিকেটকে আরও বিপাকে ফেলল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

গোপনে নারী অতিথিদের ভিডিও ধারণ করায় দুই ক্রিকেটার আটক

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার