Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপনে বিয়ে, স্বামীর পরিচয় প্রকাশ করলেন জাহ্নবী 

BN DESK
09 October 2025, 04:31 AM পড়তে ১ মিনিট
গোপনে বিয়ে, স্বামীর পরিচয় প্রকাশ করলেন জাহ্নবী 

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর পর সাবেক প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন মেয়ে জাহ্নবী কাপুর। একটা সময় লুকিয়ে চলছিল তাদের প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি-এমনটিই জানিয়েছিলেন জাহ্নবী কাপুর। এতকিছুর পর ওরিকে কেন স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী?

বলিউডের অন্যতম চর্চিত নাম ওরহান অবাত্রামণি ওরফে ওরি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠবস। তার পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও জানা নেই। কিন্তু হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। তার জনপ্রিয় হওয়ার পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। জাহ্নবী কাপুরের পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এহেন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কাপুরের কাছে। আবার একসময় ওরি নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন। সত্যিই কি তাই?

এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেম প্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী বলেন, ‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁয় একবার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, আবার কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেমপ্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই— উনিই আমার স্বামী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গোপনে বিয়ে, স্বামীর পরিচয় প্রকাশ করলেন জাহ্নবী 

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার