Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

BN DESK
03 September 2026, 04:09 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার সঙ্গে দুজন অতিরিক্ত সচিব থাকবেন, একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং অপর সদস্য আইন ও বিচার মন্ত্রণালয়ের। এ কমিটিকে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করতে এবং দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার সমুন্নত রাখা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনও বেআইনি কাজ, সহিংসতা এবং মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুসারে জবাবদিহি করা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেও জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার