Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক

BN DESK
03 September 2026, 12:51 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামে  অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

রবিবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামে ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের মৃত সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), মৃত তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিব আহম্মেদ বলেন, “কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ দেয় গ্রামবাসী। আজ দুপুরে এব যুবককে মারধর করে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে খবর আসে। কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ডোমরাশুর গ্রামের পোদ্দারবাড়ির পশ্চিম পাশের মোবাইল টাওয়ারের নিচে যায়। এসময় এক যুবককে মারধর করতে দেখা যায়। পরে ধাওয়া করে পাঁচ জনকে আটক করতে পারলেও দলটির আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেওয়া হয়েছে।”

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “ডোমরাশুর গ্রামে এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে দুর্গাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদসহ কয়েকজন যুবক যায়। এসময় তারা ধাওয়া করে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করেন। অভিযুক্তদের গণপিটুনি দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করে।

তিনি আরো বলেন, “আটকতৃকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা কয়েকটি অপহরণের সঙ্গে জড়িতে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার