Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির

BN DESK
03 September 2026, 04:24 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির

গোপালগঞ্জে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির আজ বুধবার (১৬ জুলাই) এক ফেসবুক পোস্টে জামায়াত আমির হামলার ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা  নেয়া না হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘গোপালগঞ্জতো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন, এটি তাদের রাজনৈতিক অধিকার।
 
কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।’
 
তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরও লিখেছেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সব ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহায্য প্রেরণ করুন। আমিন।’

বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রা শেষে মাদারীপুর ফেরার পথে এ হামলা চালানো হয়। এরআগে, তাদের সমাবেশেও হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার