Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

BN DESK
02 September 2026, 10:55 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জের সদরে ৪ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ বৃষ্টি মন্ডল(১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল  রবিবার (৩১ মে)  রাতে উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়বা তাকে আটক করা হয়।

আটক বৃষ্টি মন্ডল একই এলাকার অশোক মন্ডলের মেয়ে। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে থেকে বৃষ্টি মন্ডলকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে পাচার করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 01 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার