Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা : বগুড়ার বনানীতে বিক্ষোভ

BN DESK
04 September 2026, 09:39 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা : বগুড়ার বনানীতে বিক্ষোভ

মফস্বল ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে দফায় দফায় হামলার ঘটনায় বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। 

আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় বগুড়ার বননী মহাসড়কে এ বিক্ষোভ র্কমসূচী পালন করেন তারা । এ সময় রাস্তার এক পাশ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন । 

উল্ল্যেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে দফায় দফায় হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি ফেসবুক পেজের পোস্টে জানায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা : বগুড়ার বনানীতে বিক্ষোভ

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার