Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

BN DESK
03 September 2026, 04:13 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়। নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরও শহরে মানুষের কোনো কর্মচাঞ্চল্য দেখা যায়নি।
 
বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। হাটবাজার জনমানবহীন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদেরও কোনো তৎপরতা চোখে পড়েনি। তাদের টহলও দেখা যায়নি। তবে জেলা কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার