Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেফতার ১৬৪

BN DESK
02 September 2026, 02:31 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেফতার ১৬৪

গোপালগঞ্জে জারি করা কারফিউয়ের সময়সীমা আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গত বুধবার রাত ৮টা থেকে এ কারফিউ কার্যকর হয়।

আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। এ সময়ে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হন এবং কাজ শেষে যার যার বাসায় ফিরে যান। এরপর আবার রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে।

 

 

গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়। এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলছে যৌথ বাহিনীর অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ১৬৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় ৪৫ জন, মুকসুদপুরে ৬৬ জন, কাশিয়ানীতে ২৪ জন, টুঙ্গিপাড়ায় ১৭ জন এবং কোটালীপাড়ায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

এদিকে, পুলিশের ওপর হামলা, মারধর এবং গাড়ি পোড়ানোর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৪৫০৫০০ জনকে আসামি করে মোট ৫৭৫ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের উলপুর এলাকায় পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাসসহ ৫ জন পুলিশ সদস্য আহত হন।

এদিকে, দুষ্কৃতিকারীদের ধরতে নদীপথেও টহল শুরু করেছে যৌথ বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী নদীপথে নজরদারি বাড়িয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ ও কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তারা জানান, এনসিপি নেতাদের ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

 

কোস্ট গার্ড ও নৌবাহিনীর সূত্র জানায়, দুষ্কৃতিকারীরা যাতে নদীপথ ব্যবহার করে পালাতে না পারে, সেজন্য বিশেষ নজরদারি, টহল, তল্লাশি ও গতিবিধি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

 

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপির পথসভা শেষে তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা রমজান মুন্সি (৩৫) নামের এক রিকশাচালক বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

কারফিউ শিথিলের সময় গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকা, যেমন লঞ্চঘাট সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, টেম্পু (মাহিন্দ্রা), প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল করেছে। জরুরি প্রয়োজনে মানুষ গন্তব্যে গেছেন। সড়কের পাশের কিছু দোকান খোলা থাকলেও মার্কেট এবং বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল।

 

এদিকে, চলমান পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ফল-সবজি ও অন্যান্য কাঁচা পণ্যের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শহরের বড় বাজারের এক ফল ব্যবসায়ী রতন সাহা জানান, কারফিউয়ের কারণে দোকান খুলতে না পারায় প্রায় ৩০ হাজার টাকার ফল পচে গেছে। আজ শুক্রবার তিন ঘণ্টার জন্য দোকান খোলা ছিল, কিন্তু এত কম সময়ে বিক্রি সম্ভব হয়নি। বাকিগুলোও পচে যাবে। আমরা চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেফতার ১৬৪

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার