Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে কেরামত প্লাজার মালিকের গাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

BN DESK
02 September 2026, 10:54 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে কেরামত প্লাজার মালিকের গাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনের সড়কে বিশেষ অভিযানকালে গভীর রাতে ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় গাড়িসহ শহরের কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫) ও তার গাড়িচালক সাজ্জাদ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।


রবিবার (১১ মে) দিবাগত রাত ৩ টার দিকে শহরের গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম মিনা গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা সিকিপাড়া গ্রামের কেরামত আলী মিনার ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ড. মো. রুহুল আমিন সরকার জানান, রাতে বিশেষ অভিযান পরিচালনা করতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় গাড়িটি দেখে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হলে গাড়ির ভেতর ইয়াবা ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। এসময় রফিকুল ইসলাম মিনা ও তার গাড়িচালক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে কেরামত প্লাজার মালিকের গাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

B
BN DESK | 12 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার