Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ

BN DESK
02 September 2026, 09:02 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে কোটালীপাড়ায় ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ

নিউজ ডেস্ক:  দেশীয় মাছ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা মূল্যের ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে বিকেল পযর্ন্ত চালানো এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ জানান, উপজেলার বিভিন্ন বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। পরে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বিল থেকে ১৪ লাখ টাকা মূল্যের ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, “কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে দেশীয় মাছ কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো চায়না জাল ব্যবহার। দেশীয় মাছ রক্ষার্থে আমারা অভিযান পরিচালনা করছি। জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার