Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নিখোঁজের ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের  একটি খাল থেকে বিপুল মন্ডল (৪৩) নামে একজন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার একটি খাল থেকে  মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিপুল মন্ডল কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে ও জাকারিয়া শেখ মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের মোশা শেখের ছেলে।

কোটালীপাড়া থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে মাছ শিকার করতে যায় জেলে বিপুল মন্ডল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেননি। খবর পেয়ে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালে কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ (সোমবার) সকালে বিপুল মন্ডলের মরদেহ খালে ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার