Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

BN DESK
02 September 2026, 08:44 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামে  গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুর মল্লিক (৩২) নামে এক চোরের মৃত্যু হয়েছে।


শনিবার (২১ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুর মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ আদর্শ গ্রামের মৃত ইরাত মল্লিকের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘‘আজ (শনিবার) ভোর রাতে পারকুশলী গ্রামের বদর মোল্লার গ্যারেজ থেকে রিকশা চুরি করতে যায় মাহাবুর। এসময় বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলেই মাহাবুর মারা যায়। পরে সকালে গ্যারেজে গিয়ে মাহবুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্যারেজ মালিক বদর মোল্যা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’’ 

তিনি আরো বলেন, ‘‘এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার