Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে আটক 

BN DESK
02 September 2026, 10:15 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে আটক 

নিউজ ডেস্ক: বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার ও গোপালগঞ্জ শহরের থানা পাড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হক ও গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (১৬ মে) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার কুনিয়া বাজারে অভিযান চালানো হয়। ওই বাজারের একটি চায়ের দোকান থেকে শামচুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে হত্যা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা আছে। শনিবার তাকে আদালতের মাধ্যেমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম গোপালগঞ্জ শহরের থানা পাড়ায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাকে ওই স্থান থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে আটক 

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার