Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যু, ছেলে পলাতক

BN DESK
02 September 2026, 09:09 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের দেওয়া ধাক্কায় পড়ে গিয়ে ৮৫ বছর বয়সী রহিমা বেগম নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি রহিমা বেগম তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের মধ্যে বিরোধ তৈরি হয়।

বুধবার রাতে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রহিমা বেগম ঝগড়া থামাতে এগিয়ে আসেন। এ সময় উত্তেজিত হয়ে ছেলে নুরুল গাজী তার মাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যু, ছেলে পলাতক

B
BN DESK | 16 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার