Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫০

BN DESK
10 October 2025, 04:46 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫০

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ আহত  হয়েছেন। এসময় ২২টি বাড়ি ও দোকান ভাঙচুর এবং দুটি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম উজ্জল। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম উজ্জল বলেন, ‘ফতেপট্রি গ্রামের তারা মোল্যা ও মিজান মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এসময় ২২টি বাড়ি ও দোকান ভাঙচুর এবং দুটি গরু লুট করা হয়ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ভুক্তোভোগী সোবাহান খান বলেন, ‘মিজানুর মোল্যা, ফিরোজ খান, সুর্য্য মোল্যা, কিবরিয়া মোল্যাসহ প্রায় শতাধিক লোক জমি বিরোধের জেরে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বাড়ি, দোকান ভাঙচুর করে, আমার বাড়িতে থাকা দুটি গরু লুট করে নিয়ে গেছে তারা।’

অপর ভুক্তভোগী আব্দুল আলী মোল্লা বলেন, ‘আমার বাড়ি ভাঙচুর কর হয়েছে। হামালাকারীরা ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’ 

এ বিষয়ে জানতে তারা মোল্যা ও মিজান মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫০

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার