Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে যুবক নিহত

BN DESK
02 September 2026, 09:36 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে মনোহর মার্কেটের সামনে বালু টানা ট্রলি উল্টে ওই ট্রলির চালক লিমন শেখ (৩৫) নিহত হয়েছেন।

বুধবার (২৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। লিমন শেখ কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুত গতির কারণে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। স্থানীয়রা লিমনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে যুবক নিহত

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার