Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে ট্রাঙ্কে বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

BN DESK
07 September 2026, 11:40 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে ট্রাঙ্কে বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত শনিবার সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এরপর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। গত রোববার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাঙ্কে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আমিন মিয়ার স্ত্রী শাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে এই শিশুকে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে ট্রাঙ্কে বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার