Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে নসিমন; নিহত ২

BN DESK
02 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে নসিমন; নিহত ২

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে সদানন্দ বালা (৩৫) ও নিরঞ্জন পান্ডে (৩৫) দুইজন শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সদানন্দ বালা গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে ও নিরঞ্জন পান্ডে কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরশিত পান্ডের ছেলে।


ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানির মধ্যে পড়ে যায়। এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে দুই শ্রমিক সদানন্দ ও নিরঞ্জন নিহত এবং অপর দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।


ওসি আরো জানান, আবেদনের প্রক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে নসিমন; নিহত ২

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার