Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 12:15 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার পৃথক দুটি স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে। 

মৃতরা হলো- চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে আট বছর বয়সের নুসরাত খানম।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে দু’টি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।শিশুদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার