Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

BN DESK
02 September 2026, 11:10 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।

দিগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মুরাদ চৌধূরী জানান, সকালে বাড়ির পাশের বিলে ধান কাটতে যায় শহীদ। সাড়ে ১১টার দিকে আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকাতে দেখা যায়। হঠাৎ বজ্রপাতও শুরু হয়। বজ্রাঘাতে শহীদ ঘটনাস্থলেই নিহত হয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে শহীদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য আবেদন করেছে পরিবার।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার