Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

BN DESK
02 September 2026, 03:24 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জে বাসচাপায় মাবিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার সোনাসুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মাবিয়া সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী। সড়ক পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইট-পাটকেল মেরে ভাঙচুর চালায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, শত শত স্থানীয় লোকজন মহাসড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রাখে। তখন রাস্তার দু’পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। রাত সাড়ে ১১টার দিকে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

B
BN DESK | 28 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার