Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

BN DESK
03 September 2026, 04:12 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এসময় বাসটি পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম পরিচয় শনাক্ত করা এখনও যায়নি বলেও জানান তিনি।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার