নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) সকালে দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রেহেনা বেগম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী। আহতদের নাম জানা যায়নি।
ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থাকে আসা একটি পিকআপ ভ্যানের পাথালিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।”